দৈনিক সংবাদ দিগন্ত

চলমান আওয়ামী নৈরাজ্যে ঠেকাতে মাঠে শান্তিপূর্ণ অবস্থানে বাসন থানা বিএনপি

চলমান শ্রমিক আন্দোলনে গাজীপুর সহ সারাদেশে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় আন্দোলন চলছে। এতে করে গাজীপুরের অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করেছেন মালিক পক্ষ। সরকার ইতিমধ্যে বেতন বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করলেও থামছেনা শ্রমিক আন্দোলন। এরইমধ্যে বিজিএমইএ'র বৈঠকে পরিস্থিতি ঠিক না হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। শ্রমিক আন্দোলনের মাঝেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ / ছাত্রলীগের নেতাকর্মী যোগ হয়ে অপ্রীতিকর  ঘটনা ঘটিয়েছে বলে প্রশাসনিক ও বিএনপির নেতাদের দাবি। নৈরাজ্য ঠেকাতে গাজীপুর মহানগর বিএনপির নির্দেশে রাজপথে অবস্থান করছেন বাসন মেট্রো থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আরও পড়ুন,মাদক, বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে সাতক্ষীরায় শিক্ষার্থীদের শপথ ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বাসন থানা,র নাওজোড়, বাইপাস,চৌরাস্তা, বাসন থানা বিএনপি'র সম্মানিত সভাপতি ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব তানভীর সিরাজের নেতৃত্বে, মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন নেতাকর্মীরা।  এ সময় উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির দপ্তর সম্পাদক জনাব খোরশেদ আলম, 13 নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জনাব লিটন হোসেন, ভাওয়াল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জনাব শামীম আহমেদ, যুবদল নেতা জনাব হামিদুল হোসেন, সহ ৬ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতে ৫শতাধিক নেতাকর্মী বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

চলমান আওয়ামী নৈরাজ্যে ঠেকাতে মাঠে শান্তিপূর্ণ অবস্থানে বাসন থানা বিএনপি