খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন
জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়িতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।৫ আগস্ট (বুধবার) সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সাংসদ ওয়াদুদ ভূইয়া।এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, আরও পড়ুন, গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলিজেলা প্রশাসক আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন সহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান এবং তাঁদের স্মৃতির প্রতি নীরবতা পালন করেন। এ সময় বক্তারা শহীদদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।