বার কাউন্সিল এনরোলমেন্ট: লিখিত পরীক্ষা ২২ আগস্ট সকাল ৯টায়
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।মঙ্গলবার বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ জুন অনুষ্ঠিতআরো পড়ুন , সংসদে প্রকাশ্যে ফোন ব্যবহারে অসন্তোষ, এমপিকে সতর্ক করলেন স্পিকারএমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।লিখিত পরীক্ষায় অংশ নিতে সব প্রার্থীকে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ফরম পূরণ বা প্রোফাইল সাবমিট করতে হবে। নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন না করলে পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে না।বার কাউন্সিল জানিয়েছে, রি-অ্যাপিয়ার প্রার্থীদের ফরম পূরণ, ফি প্রদান এবং নিয়মিত প্রার্থীদের প্রোফাইল সাবমিট সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিগগির প্রকাশ করা হবে।উল্লেখ্য, গত ১২ জুন অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় অংশ নেন ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।