দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্বকাপে ফেভারিট স্পেন, অপ্টার বিশ্লেষণে শীর্ষে লা রোজা

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৬৮ দিন বাকি। ফুটবল বিশ্ব ইতোমধ্যেই উত্তেজনায় ফুটছে। সমর্থক, বিশ্লেষক ও ফুটবলবোদ্ধারা ব্যস্ত সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে নানা আলোচনা-তর্কে। এই বিশ্বকাপে ৪৮ দল খেলবে। কে শিরোপা জিততে পারে, তা নিয়ে চলছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণও। ব্রিটিশ পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান 'অপটা' তাদের সুপারকম্পিউটার বিশ্লেষণে জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। স্পেনের জয়ের সম্ভাবনা ১৫.৮৩ শতাংশ। সম্প্রতি মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও স্পেনকেই এবারের টুর্নামেন্টের প্রধান ফেবারিট হিসেবে দেখছে 'অপটা'।আরও পড়ুন, ভারতের বিপক্ষে নাটকীয় জয় সাফ অ-২০ শিরোপা বাংলাদেশেরস্পেনের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ১২.৭৭ শতাংশ। কিলিয়ান এমবাপের নেতৃত্বে দলটি আবারও শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে পর্তুগাল, যাদের সম্ভাবনা ধরা হয়েছে ৬.৯২ শতাংশ। এখনো বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া দলটির জন্য এটি হতে পারে ইতিহাস গড়ার সুযোগ। এছাড়া ব্রাজিল ও জার্মানি রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে।আরও পড়ুন, লাহোরের বিপুল জয় ১৯ বলে ৪৫ রানের রেকর্ডনতুন ফরম্যাটের কারণে এবার গ্রুপপর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকেও সেরা আটটি দল শেষ ষোলোতে ওঠার সুযোগ পাবে। ফলে বড় দলগুলোর গ্রুপপর্ব থেকে বিদায়ের সম্ভাবনা কম হলেও, তৃতীয় স্থান নিয়ে প্রতিযোগিতা হবে বেশ জমজমাট। অপ্টার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আইভরি কোস্ট, সুইডেন, ঘানা ও কাতার তৃতীয় স্থান থেকে নকআউট পর্বে জায়গা করে নিতে পারে। আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। ১০৪ ম্যাচের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

বিশ্বকাপে ফেভারিট স্পেন, অপ্টার বিশ্লেষণে শীর্ষে লা রোজা