দৈনিক সংবাদ দিগন্ত

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমির মৃত্যু, চমেক আইসিইউতে শেষ নিঃশ্বাস

চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা ১১ বছর বয়সী শিশু রেশমি আক্তার মারা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।নিহত রেশমি চট্টগ্রামের ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। পাঁচ ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাবা রিয়াজ আহমেদ পেশায় সবজি বিক্রেতা।পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাতে তার মা সখিনা বেগম তাকে পাশের দোকান থেকে পান আনতে পাঠান। আরও পড়ুন, চুয়াডাঙ্গায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু, মাঠে কাজ করার সময় ট্র্যাজেডিসেই সময় বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয় এবং রেশমি গুরুতর আহত হয়।ঘটনার পর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।এর আগে হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত চলছে।এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।আরও  পড়ুন , লিচু বাগানকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমির মৃত্যু, চমেক আইসিইউতে শেষ নিঃশ্বাস