আকস্মিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিভিন্ন ইউনিটে ছড়িয়ে থাকা পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত এসব দল জরুরি প্রয়োজনে দ্রুত মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, আকস্মিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হলে দ্রুত সাড়া দেওয়া এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি জেলায় কিউআরটি গঠন করতে হবে। জেলা পুলিশের তত্ত্বাবধানে এ টিমে বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিটের সদস্যদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।কিউআরটিতে জেলা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, আরও পড়ুন, জিয়াউল আহসানের মামলায় ১৫তম সাক্ষীর সাক্ষ্য, বিচার শেষের পথেটুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আরও বলা হয়, কিউআরটির সদস্যদের অংশগ্রহণে নিয়মিত মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান ও মহড়া আয়োজন করতে হবে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটের সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা তৈরি হবে।এসব অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও ফোর্সের সংখ্যা, উদ্ধার হওয়া আলামত এবং আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।চিঠির কার্যার্থে দেশের সব জেলার পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে এপিবিএন, শিল্প পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তাদেরও নির্দেশনার বিষয়টি জানানো হয়েছে।পুলিশ সদর দপ্তরের এ উদ্যোগের ফলে জেলা পর্যায়ে বিভিন্ন ইউনিটে ছড়িয়ে থাকা সদস্যদের সমন্বিতভাবে কাজে লাগিয়ে জরুরি মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া জানানোর একটি কাঠামো তৈরি হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।