গাজীপুরের সাব-রেজিস্ট্রি অফিস-এ জমির দলিল সম্পাদন করতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ— এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের পক্ষ থেকে। অভিযোগ রয়েছে, দলিল করতে গেলে বাধ্যতামূলকভাবে টিআইএন (TIN) সার্টিফিকেট চাওয়া হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে নিয়ম না মেনেও অতিরিক্ত অর্থের বিনিময়ে দলিল সম্পন্ন করে দিচ্ছেন কিছু অসাধু দলিল লেখক ও দালালচক্র।ভুক্তভোগীদের দাবি, দলিল সম্পাদনের ক্ষেত্রে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। এই অর্থ কারা পাচ্ছেন— সাব-রেজিস্টার অফিসের কর্মকর্তা, দালাল নাকি অন্য কেউ— তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।আরও পড়ুন, গঙ্গাচড়ায় স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়ন নিয়ে পৃথক সভা অনুষ্ঠিতস্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষকে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরানো হয়। অথচ মোটা অঙ্কের টাকা দিলে খুব সহজেই কাজ সম্পন্ন হয়ে যায়। এতে একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, অন্যদিকে দুর্নীতি ও অনিয়ম আরও বিস্তার লাভ করছে।সচেতন মহল বলছে, প্রকাশ্যে এ ধরনের অনিয়ম চললেও তা দেখার যেন কেউ নেই। দীর্ঘদিন ধরে চলমান এই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।ভুক্তভোগীরা বলেন, “দুর্নীতি ও হয়রানির শেষ কোথায়? সাধারণ মানুষ কি ন্যায্য সেবা পাবে না? আমরা এই অনিয়মের প্রতিকার চাই।”এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সেবাগ্রহীতারা।আরও পড়ুন , গঙ্গাচড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত