দৈনিক সংবাদ দিগন্ত

রেকর্ড দামে সুগন্ধি চাল, চিনিগুড়ার বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

দেশের বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি চাল। গত এক মাসে মানভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগে ১৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া খোলা পোলাওয়ের চাল এখন মানভেদে ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত সুগন্ধি চালের দামও কেজিপ্রতি প্রায় ২১০ টাকায় স্থির রয়েছে।ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি চালের রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে। বিশেষ করে প্রবাসীদের মধ্যে চিনিগুড়া চালের চাহিদা বৃদ্ধির কারণে রফতানি বেড়েছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে।আরও  পড়ুন, নীতিগত সংস্কার ও বিনিয়োগ বাড়লে এমএমএফ পোশাক রপ্তানিতে নতুন দিগন্ততবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বলছেন, বাজারে চালের প্রকৃত কোনো সংকট নেই। তার অভিযোগ, অতিরিক্ত মুনাফার আশায় কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন।রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুই দফায় মোট ২৩ হাজার ৯৫৯ টন সুগন্ধি চাল রফতানির অনুমোদন দেওয়া হয়েছে।বিশ্লেষকদের মতে, বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মজুদদারির বিরুদ্ধে কঠোর নজরদারি না বাড়ালে সুগন্ধি চালের দাম আরও বাড়তে পারে।

রেকর্ড দামে সুগন্ধি চাল, চিনিগুড়ার বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি