দৈনিক সংবাদ দিগন্ত

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা।বুধবার ৭ অক্টোবর এক বিবৃতিতে এ দাবি করা হয়। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, তাদের সশস্ত্র বাহিনী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। হামলাটি নির্ভুল ছিল বলেও দাবি করেন তিনি। হুতিদের দাবি, হামলার কারণে বিমানবন্দরের বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।আরও পড়ুন,হামাসের হামলার তৃতীয় বার্ষিকীতে ইসরায়েলজুড়ে স্মরণসভা তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য সামনে আসেনি। এদিকে আলাদা এক পোস্টে হুতিরা জানায়, ইয়েমেনের অন্তর্বর্তীকালীন সরকারের রাজধানী এডেনের বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকাকেও তারা লক্ষ্যবস্তু করেছে। হুতিদের এমন দাবির ফলে সৌদি আরব ও ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে হামলার প্রকৃত প্রভাব এবং বিমানবন্দরের কার্যক্রমে কী ধরনের বিঘ্ন ঘটেছে তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের