রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনভর রিমঝিম বৃষ্টি। তবে সেই বৃষ্টিও যেন স্বস্তি এনে দিতে পারছে না। বরং অতিরিক্ত আর্দ্রতায় আরও ভ্যাপসা হয়ে উঠেছে আবহাওয়া।বৃষ্টির মধ্যেও ঘাম ঝরছে মানুষের। অফিসগামী, শ্রমজীবী, পথচারী এবং যানজটে আটকে থাকা যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টিপাত হলেও তাপমাত্রার অনুভূতি কমছে না। ফলে শরীরে অস্বস্তি আরও বেশি অনুভূত হচ্ছে।এদিকে, মাঝেমধ্যে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও দীর্ঘস্থায়ী আরাম মিলছে না। আরও পড়ুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রশাসনিক রদবদল, নতুন দায়িত্বে ৬ ডিসিবিশেষ করে শহরাঞ্চলে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ।বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, প্রয়োজন ছাড়া রোদ বা খোলা পরিবেশে বেশি সময় না থাকার পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং হালকা পোশাক ব্যবহারের।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে আর্দ্রতা বেশি থাকায় আপাতত ভ্যাপসা গরম থেকে পুরোপুরি স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।