সংবাদ প্রকাশের জেরে হামলায় আহত জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন রংপুর-১ (গংগাচড়া ও সিটির আংশিক) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। এ সময় গংগাচড়ার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনও হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রবিবার (৪ অক্টোবর) বিকেলে গংগাচড়া ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল বারী দুলালকে দেখতে যান তারা। আব্দুল বারী দুলাল দৈনিক প্রতিদিনের বার্তা ও দৈনিক লাখোকণ্ঠের গংগাচড়া প্রতিনিধি এবং গংগাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি। হাসপাতালে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান সংসদ সদস্য রায়হান সিরাজী। আরও পড়ুন,মেঘ-পাহাড়ের টানে লামায় ছুটছেন পর্যটকউন্নত চিকিৎসার প্রয়োজন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। এ সময় এমপি রায়হান সিরাজী বলেন, নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে এসেছেন। সাংবাদিকরা দেশের দর্পণ। তারা সমাজের নানা অনিয়ম, অসঙ্গতি ও বাস্তবতা জাতির সামনে তুলে ধরেন। একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। একই সঙ্গে আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং তার চিকিৎসাসেবা যথাযথভাবে চলছে।\ উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।