দৈনিক সংবাদ দিগন্ত

রায়পুরা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে এমপি আশরাফ উদ্দিনকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবেক শিক্ষার্থী, ছাত্রদলের সাবেক নেতা ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে রায়পুরা সরকারি কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ সন্ধ্যারানী পালের সভাপতিত্বে এবং প্রভাষক ফেরদৌস আরেফা চন্দনার সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল আয়োজনের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের আগমন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ উপলক্ষে কলেজ মাঠে ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে নির্মাণ করা হয় বর্ণিল ও দৃষ্টিনন্দন বিশাল মঞ্চ। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কয়েক শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করায় পুরো আয়োজন জুড়ে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করে। রায়পুরা সরকারি কলেজের এই বর্ণাঢ্য আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন সেতুবন্ধন তৈরি করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি নিজের কলেজজীবনের স্মৃতিচারণ করে বলেন, রায়পুরা সরকারি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমার জীবনের আবেগ, স্মৃতি ও পথচলার গুরুত্বপূর্ণ অংশ। এই কলেজের শিক্ষার্থী হিসেবে আজকের অবস্থানে আসতে পেরে আমি গর্বিত। শিক্ষাজীবনের স্মৃতি কখনো ভোলার নয়। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে শিক্ষার মানোন্নয়ন,আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, রায়পুরা সরকারি কলেজের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এই কলেজের শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে জ্ঞান, মেধা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে জীবনের মূল শক্তি হিসেবে ধারণ করতে হবে।আরও পড়ুন, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে সখীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনকলেজের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে রায়পুরা সরকারি কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন রায়পুরা সরকারী কলেজ এর অধ্যক্ষ সন্ধ্যারানী পাল । আরোও বক্তব্য রাখেন  রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, এ কলেজ এর প্রফেসর আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টার হযরত আলী ভুইয়া, জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভা সাবেক ২বারের মেয়র আলহাজ্ব আঃ কুদ্দুস মিয়া, উপজেলা বিএনপির  যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি, এসময় উপস্থিত ছিলেন মাইশা পাওয়ারটেক বিডির রিজিওনাল ডিরেক্টর সাবেক মেধাবী ছাত্রদল নেতা শাখায়াত হোসেন ভুইয়া,  জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আল মামুন,রায়পুরা পৌর বিএনপির সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির  যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির  যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন, উপজেলা ছাত্রদল  সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক জিএস আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম সরকার,রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলকাছ উদ্দিন ভুইয়া,জেলা ছাত্রদল সহসভাপতি সৈকত আহমেদ সুমন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সিরিজ আল মুজাহিদ, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আমির হোসেন আমু, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররজ মোল্লা ও সেক্রেটারী শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা: শহিদুল ইসলাম ও সেক্রেটারী মো: বাদল মিয়া,  রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার, পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ  ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা শামসুর রহমান জয়  সহ সকল সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দরা ।

রায়পুরা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে এমপি আশরাফ উদ্দিনকে সংবর্ধনা ও নবীনবরণ