দৈনিক সংবাদ দিগন্ত

ভাঙ্গায় নিহত সুমনের জানাজা সম্পন্ন, হত্যার বিচার দাবিতে রাতভর বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমন শেখের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তবে হত্যার বিচার দাবিতে বুধবার রাতেও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।বাদ এশা ভাঙ্গা ঈদগাহ মসজিদে জানাজা শেষে তাকে ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়।এরপর নিহতের স্বজন ও এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতালের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে রাত সোয়া ৮টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।আরও  পড়ুন , হবিগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশএর আগে সন্ধ্যায় বিক্ষোভকারীরা ভাঙ্গা থানার সামনে অবস্থান নেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভিডিও কলে তাদের সঙ্গে কথা বলে ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা সেখান থেকে সরে যান।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই শতাধিক পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছিল।উল্লেখ্য, মঙ্গলবার রাতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সুমন শেখ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গায় নিহত সুমনের জানাজা সম্পন্ন, হত্যার বিচার দাবিতে রাতভর বিক্ষোভ