সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার ২১ নভেম্বর বেলা দেড়টায় ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। আরও পড়ুন,পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানানো হবে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগও কর্মসূচির অন্যতম কারণ বলে জানিয়েছেন জামায়াতের এই নেতা।কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সাত দফা দাবি বাস্তবায়নসহ বিভিন্ন রাজনৈতিক ও আইনশৃঙ্খলাসংক্রান্ত ইস্যুতে দলটির এই কর্মসূচিকে ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ার কথা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।