সৌদি প্রো লিগে এবারের মৌসুম শেষ রাউন্ডের আগে পৌঁছেছে তীব্র উত্তেজনায়। আগামী বৃহস্পতিবার শেষ ম্যাচগুলোর পরই নির্ধারণ হবে শিরোপা জয়ী দল। এরই মধ্যে ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে জায়গা পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।আরও পড়ুন, ১-০ গোলে হেরে মহাদেশীয় শিরোপা মিস আল-নাসরেরলিগ টেবিলে বর্তমানে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর, আর মাত্র দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল। শেষ ম্যাচে আল নাসর খেলবে দামাকের বিপক্ষে, আর আল হিলাল মুখোমুখি হবে আল ফায়হার। শিরোপা নিশ্চিত করতে রোনালদোর দল আল নাসরকে শেষ ম্যাচে জয় পেতেই হবে। অন্যদিকে আল হিলালের ম্যাচের ফলের ওপরও নির্ভর করছে শিরোপার ভাগ্য।আরও পড়ুন, সিলেট টেস্টে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, পাকিস্তানের ৪ উইকেট তুলে নিল টাইগাররাচলতি মৌসুমে আল নাসর এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করলেও এখন তাদের লক্ষ্য ঘরোয়া লিগ জয়। রোনালদো এবারের মৌসুমে ২৬ গোল করেছেন এবং সৌদি প্রো লিগের আধুনিক ইতিহাসে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন।আরও পড়ুন, পাকিস্তানের বোলিং আক্রমণে বিপর্যস্ত শুরু বাংলাদেশের ইনিংসবর্ষসেরার দৌড়ে রোনালদোর পাশাপাশি আছেন তার ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্স, আল হিলালের ইভান টনি, আল কাদসিয়াহর হুলিয়ান কিনোনেস এবং রুবেন নেভেস। ফেলিক্স ১২ অ্যাসিস্ট ও একাধিক হ্যাটট্রিক নিয়ে আলোচনায় আছেন, ইভান টনি ৩২ গোল করে মৌসুমের অন্যতম সেরা ফর্মে রয়েছেন। অন্যদিকে নেভেস পাসিং রেকর্ড গড়ে নজর কেড়েছেন।