দৈনিক সংবাদ দিগন্ত

মে মাসে রপ্তানি আয় কমলো ৭ শতাংশ, প্রধান কারণ পোশাক খাতে ধাক্কা

দেশের রপ্তানি আয়ে আবারও পতনের ধারা দেখা দিয়েছে। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান কমে যাওয়ায় মে মাসে বাংলাদেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমেছে।রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে দেশের মোট রপ্তানি আয় হয়েছে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলার।এর মধ্যে তৈরি পোশাক খাত থেকে আয় এসেছে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কম।আরও  পড়ুন , ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে টানা বিক্ষোভ, সাত দফা দাবিতে মাঠে গ্রাহকরাচলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। এ সময়ে সামগ্রিক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ।একই সময়ে তৈরি পোশাক রপ্তানি ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ৩ দশমিক ৪১ শতাংশ হ্রাসের ইঙ্গিত দেয়।উল্লেখ্য, টানা আট মাস রপ্তানি আয় কমার পর গত এপ্রিলে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দেশের রপ্তানি খাত। তবে মে মাসের পরিসংখ্যান সেই ইতিবাচক ধারা ধরে রাখতে না পারার ইঙ্গিত দিচ্ছে।আরও  পড়ুন , ব্যাংক খাতে ভয়াবহ চাপ তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা

মে মাসে রপ্তানি আয় কমলো ৭ শতাংশ, প্রধান কারণ পোশাক খাতে ধাক্কা