পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর ম্যাচে ৪২৯ রানের পাহাড়সম সংগ্রহ গড়েও শেষ রক্ষা হলো না ইংল্যান্ডের। ১ বল বাকি থাকতে ২ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। জয়ের জন্য শেষ দুই বলে ৬ রানের রোমাঞ্চকর সমীকরণে দাঁড়িয়ে জশ টাংকে দর্শনীয় ছক্কা মেরে শ্রীলঙ্কাকে স্মরণীয় জয় উপহার দেন জানিত লিয়ানাগে (২৭ বলে অপরাজিত ৬১)।এর আগে, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ওয়ানডে ইতিহাসের দ্রুততম দ্বিশতকের বিশ্ব রেকর্ড গড়ে ২০২ রানে অপরাজিত থাকেন। আরোও পড়ুন,৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাসতাঁর এই ঐতিহাসিক ইনিংসের পাশাপাশি জো রুট (৬৯), উইল জ্যাকস (৬৬) ও টম ব্যান্টনের (৫০) ঝোড়ো ইনিংসে ৪ উইকেটে ৪২৯ রানের বিশালাকার স্কোর তোলে ইংল্যান্ড।জবাবে ব্যাট করতে নেমে পবন রত্নায়েকে-র ১০৬ বলে ১৩০ রান এবং ওপেনার আভিস্কা ফার্নান্দো (৯৭) ও দাসুন শানাকার (৯৭) ব্যাটে জয়ের ভিত্তি প্রস্তুত করে শ্রীলঙ্কা। শেষ ওভারে জশ টাং টানা দুই উইকেট নিয়ে ইংল্যান্ডকে আশার আলো দেখালেও লিয়ানাগের অদম্য দৃঢ়তায় শেষ হাসি হাসে লঙ্কানরা। চমৎকার সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পবন রত্নায়েকে। উল্লেখ্য, ওয়ানডেতে সর্বোচ্চ ৪৩৪ রান তাড়া করে জয়ের শীর্ষ রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার (২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে)।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।