দৈনিক সংবাদ দিগন্ত

শিশুকে ধর্ষণের অভিযোগ ঘিরে চট্টগ্রামে রণক্ষেত্র পরিস্থিতি

চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলাটি করেন। এর আগে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।আরও পড়ুন, অবৈধভাবে টিসিবি পণ্য ক্রয় করে নেওয়ার সময় জনতার হাতে আটক ফাতেমাস্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্তকে নিজেদের জিম্মায় নেওয়ার দাবিতে স্থানীয় কিছু ব্যক্তি, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ৩০ থেকে ৩৫ জন পুলিশ সদস্য আহত হন। বিক্ষুব্ধরা পুলিশের গাড়ি আটকে দেয়, একটি পুলিশ ভ্যানে আগুন দেয় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে জানা যায়। পরে রাতের দিকে কৌশলে অভিযুক্তকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।আরও পড়ুন, ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা জরিমানা, করিমগঞ্জে দোকানঘর থেকে উদ্ধার ৯ বস্তা সরকারি চালচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মো. কবির ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সীমিত পরিমাণে টিয়ারশেল ব্যবহার করে। একই সঙ্গে সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলছে। এ ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপির অভিযোগের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভপুলিশ আরও জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে লোকজন জড়ো করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অন্যদিকে, শিশুটির শারীরিক অবস্থা দেখে পরিবারের সন্দেহ তৈরি হলে ধর্ষণের অভিযোগ ওঠে। তবে পুলিশ জানিয়েছে, মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শিশুকে ধর্ষণের অভিযোগ ঘিরে চট্টগ্রামে রণক্ষেত্র পরিস্থিতি