প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে রডমিস্ত্রি বেলালকে হত্যা, আটক অভিযুক্ত
টাঙ্গাইলের গোপালপুরে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে বেলাল হোসেন (৪৫) নামে এক রডমিস্ত্রিকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে পৌর শহরের কালীমন্দির সড়কের জলধারা আবাসিক এলাকা সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।নিহত বেলাল হোসেন পৌরসভার সূতি পূর্বপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার সুন্দর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বেলালকে একা পেয়ে উত্তর গোপালপুর মহল্লার জিসান নামে এক যুবক তার ওপর হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হয়ে সড়কেই লুটিয়ে পড়েন বেলাল।আরও পড়ুন, রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ১ কেজি ৮০০ গ্রামের ‘রুপালি দানব’, বিক্রি ৮ হাজার ৪৬০ টাকায়স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাতেই তার মৃত্যু হয়।ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত জিসানকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।হামলার পেছনের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।