দৈনিক সংবাদ দিগন্ত

মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেল তরুণ প্রাণ

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রান্তিক গোস্বামী রঙ্গন নামে এক এইচএসসি পরীক্ষার্থী।রোববার সকালে উপজেলার বেতগাড়ি-পাগলাপীর সড়কের শাহাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত প্রান্তিক গোস্বামী রঙ্গন বেতগাড়ি ইউনিয়নের ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তিনি উপজেলার রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে করে পাগলাপীর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন আরো পড়ুন , সিরাজগঞ্জ বন্ধ জাতীয় জুটমিল কারখানা দেখভালে মাসে খরচ ৭০ লাখ টাকারঙ্গন। পথে শাহাপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে।দুর্ঘটনার আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছবুর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।একজন মেধাবী শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেল তরুণ প্রাণ