দৈনিক সংবাদ দিগন্ত

ধামইরহাটে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, পুলিশি অভিযানে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

নওগাঁর ধামইরহাট উপজেলায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে ভুক্তভোগীর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মো. তাকমিম হোসেন (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদ করায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।আরও  পড়ুন, মেরামতের এক সপ্তাহ না পেরোতেই সড়ক ধস, ফুলবাড়ীর নাওডাঙ্গায় চরম ভোগান্তিতে জনসাধারণএরপর ধামইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত মো. তাকমিম হোসেনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ধামইরহাটে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, পুলিশি অভিযানে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত