বিশ্বজয়ী কুরআনের হাফেজদের সম্মাননা অনুষ্ঠানে ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ বই উপহার দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান এ প্রতিবাদ জানান।হেফাজতের নেতারা বলেন, বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার উদ্যোগ প্রশংসনীয়। তবে ওই অনুষ্ঠানে ‘নেক্সাস’ বই উপহার দেওয়া অনভিপ্রেত বলে তারা মনে করেন। বইটি কীভাবে উপহারের তালিকায় এলো তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।হেফাজত নেতারা হাফেজদের কাছ থেকে বইটি প্রত্যাহার করে ইসলামি ঐতিহ্যবাহী গ্রন্থ দেওয়ার আরও পড়ুন, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণাপাশাপাশি সরকারি ও ইসলামি অনুষ্ঠানে বই বা উপহার নির্বাচনের জন্য স্ক্রিনিং কমিটি গঠনেরও দাবি জানান।এদিকে সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের একটি বক্তব্যেরও সমালোচনা করেছে হেফাজত। শুক্রবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, কুরআনের আলোকে সংবিধান প্রণয়ন করা যেতে পারে। তবে কুরআনকে সরাসরি সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়। তার ব্যাখ্যা ছিল, সংবিধান পরিবর্তনযোগ্য হলেও ধর্মীয় গ্রন্থের মূল বাণী পরিবর্তন করা যায় না।হেফাজতের নেতারা এ বক্তব্যের বিরোধিতা করে আইনমন্ত্রীর কাছে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।