দৈনিক সংবাদ দিগন্ত

ফার-রাইট নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহফুজ আলমের

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী বা ফার-রাইট গোষ্ঠীগুলোর রাজনৈতিক ব্যবহার, মব সহিংসতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক পোস্ট দিয়েছেন।সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে 'খেলা শেষ, খোদা হাফেজ!' শিরোনামে দেওয়া পোস্টে তিনি মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার তীব্র সমালোচনা করেন।পোস্টে মাহফুজ আলম দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ফার-রাইট গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য, নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর এখন সেই গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চলছে।আরও পড়ুন ,অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোকতিনি আরও লেখেন, গত দুই বছরে ফার-রাইট গোষ্ঠীগুলোকে পরিকল্পিতভাবে শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এসব গোষ্ঠী অনলাইন ও অফলাইনে মব নৈরাজ্য চালিয়ে জুলাইয়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহকে একটি নির্দিষ্ট আদর্শিক কাঠামোয় উপস্থাপনের চেষ্টা করেছে।মাহফুজ আলম আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ফার-রাইট গুন্ডাতন্ত্র ও ডিজিটাল মবের বিরুদ্ধে কথা বলে আসছেন। এ কারণে বিভিন্ন ষড়যন্ত্র ও চাপের মুখোমুখি হতে হয়েছে বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।পোস্টের শেষাংশে তিনি লেখেন, "সামনের দিনগুলো সবার জন্য Reckoning-এর।"তবে মাহফুজ আলমের পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফার-রাইট নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহফুজ আলমের