দৈনিক সংবাদ দিগন্ত

লামায় পৌর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানের লামায় পৌরসভা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট ২০২৬) লামা পৌর যুবদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।আরও  পড়ুন, গুলিস্তান বাজারে মাদকবিরোধী র‍্যালি, লামা পুলিশের জিরো টলারেন্স ঘোষণাউক্ত দোয়া ও মিলাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিম মীর যুগ্ম আহবায়ক লামা পৌরসভা যুবদল। এছাড়া আরো উপস্থিত ছিলেন লামা পৌরসভা যুবদের আহবায়ক সদস্য বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড যুবদলের সিনিয়র নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

লামায় পৌর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত