দৈনিক সংবাদ দিগন্ত

টঙ্গীতে মাদক ব্যবসার বিরোধে যুবক খুন ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা, আটক ১

গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে নূরুল ইসলাম (৪০) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নূরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।পরবর্তীতে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে তাকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়। পরে আহত অবস্থায় একটি সিএনজি অটোরিকশাযোগে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।আরও  পড়ুন, কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২পরিবারের সদস্যরা নূরুল ইসলামকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী বাবু খানের নেতৃত্বে বিচারের কথা বলে নূরুল ইসলামকে ডেকে নেওয়া হয়েছিল। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জিসান নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে বলে জানিয়েছে।

টঙ্গীতে মাদক ব্যবসার বিরোধে যুবক খুন ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা, আটক ১