দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

টঙ্গীতে মাদক ব্যবসার বিরোধে যুবক খুন ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা, আটক ১

কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

বেপরোয়া অটোরিকশা উল্টে নিহত ১, আহত ২ স্বামীকে হারিয়ে অপলক দৃষ্টিতে অপেক্ষা স্ত্রীর

ঢাকা - আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর আংশিক অংশের উদ্বোধন করা হয়েছে

অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেপ্তার

অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেপ্তার

টঙ্গীতে মাদক ব্যবসার বিরোধে যুবক খুন ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা, আটক ১

টঙ্গীতে মাদক ব্যবসার বিরোধে যুবক খুন ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা, আটক ১
মাদক ব্যবসার বিরোধে যুবক খুন

গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে নূরুল ইসলাম (৪০) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নূরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।পরবর্তীতে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে তাকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়। পরে আহত অবস্থায় একটি সিএনজি অটোরিকশাযোগে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

আরও  পড়ুন, কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২

পরিবারের সদস্যরা নূরুল ইসলামকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী বাবু খানের নেতৃত্বে বিচারের কথা বলে নূরুল ইসলামকে ডেকে নেওয়া হয়েছিল। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জিসান নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে বলে জানিয়েছে।

বিষয় : মাদক ব্যবসায়ী রগ কেটে হত্যা যুবক খুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে মাদক ব্যবসার বিরোধে যুবক খুন ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা, আটক ১

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে নূরুল ইসলাম (৪০) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নূরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।পরবর্তীতে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে তাকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়। পরে আহত অবস্থায় একটি সিএনজি অটোরিকশাযোগে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

আরও  পড়ুন, কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২

পরিবারের সদস্যরা নূরুল ইসলামকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী বাবু খানের নেতৃত্বে বিচারের কথা বলে নূরুল ইসলামকে ডেকে নেওয়া হয়েছিল। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জিসান নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে বলে জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত