দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

টঙ্গীতে মাদক ব্যবসার বিরোধে যুবক খুন ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা, আটক ১

কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

বেপরোয়া অটোরিকশা উল্টে নিহত ১, আহত ২ স্বামীকে হারিয়ে অপলক দৃষ্টিতে অপেক্ষা স্ত্রীর

ঢাকা - আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর আংশিক অংশের উদ্বোধন করা হয়েছে

অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেপ্তার

অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেপ্তার

কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২

কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২
অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুরে হৃদয় (২৪) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লুট হওয়া অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হৃদয় আশুলিয়ার পূর্ব বাইদগ্রাম এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়ায় নিয়ে চালাতেন। প্রতিদিনের মতো গত ৩১ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বের হন তিনি। কিন্তু রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা গ্যারেজ মালিকের সঙ্গে যোগাযোগ করেন।পরে অটোরিকশাটিতে থাকা জিপিএস ট্র্যাকার অনুসরণ করে গ্যারেজ মালিক ও তার লোকজন আশুলিয়ার কাঠগড়া এলাকায় যান। সেখানে রাত আনুমানিক ২টার দিকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় হৃদয়ের অটোরিকশাটি। এ সময় আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও  পড়ুন, কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় বেক্সিমকো কোম্পানির একটি ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামত সংগ্রহ করেন।পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে কীভাবে হৃদয়কে হত্যা করা হয়েছে এবং ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ কী—তা তদন্ত শেষে জানা যাবে।

বিষয় : অটোরিকশাচালক মরদেহ উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের কাশিমপুরে হৃদয় (২৪) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লুট হওয়া অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হৃদয় আশুলিয়ার পূর্ব বাইদগ্রাম এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়ায় নিয়ে চালাতেন। প্রতিদিনের মতো গত ৩১ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বের হন তিনি। কিন্তু রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা গ্যারেজ মালিকের সঙ্গে যোগাযোগ করেন।পরে অটোরিকশাটিতে থাকা জিপিএস ট্র্যাকার অনুসরণ করে গ্যারেজ মালিক ও তার লোকজন আশুলিয়ার কাঠগড়া এলাকায় যান। সেখানে রাত আনুমানিক ২টার দিকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় হৃদয়ের অটোরিকশাটি। এ সময় আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও  পড়ুন, কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় বেক্সিমকো কোম্পানির একটি ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামত সংগ্রহ করেন।পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে কীভাবে হৃদয়কে হত্যা করা হয়েছে এবং ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ কী—তা তদন্ত শেষে জানা যাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত