দৈনিক সংবাদ দিগন্ত

যুদ্ধ থামছে নাকি নতুন ঝড় ইসরায়েলকে কড়া সতর্কবার্তা তেহরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তবে ইসরায়েল যদি আবার ইরান কিংবা লেবাননে হামলা চালায়, তাহলে ‘আগের চেয়েও কঠোর ও শক্তিশালী’ জবাব দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বাহিনীর চলমান অভিযান আপাতত সমাপ্ত করা হচ্ছে। তবে একইসঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েল যদি আগ্রাসন চালিয়ে যায়, তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে আরও কঠোর।এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধের ময়দানও ছাড়েনি, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার টেবিল থেকেও সরে যায়নি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কূটনীতি ও প্রতিরক্ষা— এই দুই পথেই এগোচ্ছে তেহরান।অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী নতুন করে উত্তেজনা বাড়িয়ে জানিয়েছে, ইসরায়েলি কোনো জাহাজ আর লোহিত সাগর দিয়ে চলাচল করতে পারবে না। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ইসরায়েলি সামুদ্রিক যানের ওপর ‘পূর্ণ নিষেধাজ্ঞা’ ঘোষণার কথা জানান।এ অবস্থায় পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন আরো পড়ুন , দুধ থেকে পনির ভারতে নিত্যপণ্যে ভেজাল আতঙ্কমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে।এর আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করে, তারা ইসরায়েলের হাইফার একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সময়ে তেহরানের আকাশে একটি ‘মার্কিন–জায়নবাদী’ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরান।বিশ্লেষকদের মতে, ইরান আপাতত হামলা স্থগিত করলেও পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর। নতুন কোনো হামলা বা উসকানি পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

যুদ্ধ থামছে নাকি নতুন ঝড়  ইসরায়েলকে কড়া সতর্কবার্তা তেহরানের