বনশ্রী ও আফতাবনগরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করা এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই স্টিল ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মূল সড়কের যানজট কমাতেও এটি ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, আফতাবনগর ও বনশ্রীর বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দ্রুত দুই নম্বর স্টিল ব্রিজের নির্মাণকাজ শেষ করে তা জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে।তিনি জানান, অন্য দুটি ব্রিজ নির্মাণে বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি আনার কারণে কিছুটা বিলম্ব হচ্ছিল। তবে দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে দুই নম্বর স্টিল ব্রিজের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ব্রিজটির রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আরও পড়ুন, বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ায় তরুণীকে মারধরের অভিযোগবিশেষ করে খালে যেন কেউ ময়লা-আবর্জনা না ফেলে সেদিকে নজর দিতে হবে। একই সঙ্গে খাল পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।ডিএনসিসি জানিয়েছে, মূল সড়কের যানজট কমানো এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালে বিকল্প যাতায়াত নিশ্চিত করতে ব্রিজটির পাশে আরও দুটি স্থায়ী সেতুর নির্মাণকাজ চলছে। এসব সেতু দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।তিনটি ব্রিজ নির্মাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অর্থায়নে মোট ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। এর মধ্যে আইডিয়াল স্কুল সংলগ্ন প্রথম ব্রিজটির দৈর্ঘ্য ৩৮ মিটার ও প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার। ফরাজী হাসপাতাল সংলগ্ন দ্বিতীয় ব্রিজটির দৈর্ঘ্য ৪২ মিটার ও প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার। আর মেরাদিয়া বাজার সংলগ্ন তৃতীয় ব্রিজটির দৈর্ঘ্য ৪৯ মিটার ও প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার।বনশ্রী-আফতাবনগরের যোগাযোগ ব্যবস্থায় নতুন এই সেতুগুলো চালু হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি যানজট নিরসনেও সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।