স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মীর শাহে আলমকে ঘিরে বেশ কিছু অভিযোগও তোলেন তিনি। সারজিসের দাবি, দলীয় লুটপাট চাঁদাবাজি ও টেন্ডারবাজির ভাগ-বাটোয়ারা মীর শাহে আলমের মাধ্যমে হয়।পোস্টে তিনি আরও দাবি করেন, মীর শাহে আলম তাঁর ছেলে ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন কোম্পানি খুলে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ক্ষেত্রে ইসলামী ব্যাংক নিয়ে এস আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তুলনাও করেন সারজিস। তবে এসব অভিযোগের পক্ষে পোস্টে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি তিনি। এ ছাড়া বিএনপির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সারজিস দাবি করেন, দলটির দীর্ঘদিনের নেতাদের মধ্যে মীর শাহে আলমকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। সময়ের সঙ্গে সেই ক্ষোভ আরও বাড়ছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।আড়ও পড়ুন,ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হলে রাষ্ট্রই থাকবে না: রিজভীসারজিস তাঁর বক্তব্যে মীর শাহে আলমকে নিয়ে ভবিষ্যতে দুর্নীতির অভিযোগ ওঠার আশঙ্কার কথাও বলেন। তবে এসব বক্তব্য তিনি ‘মানুষ বলছে’ হিসেবে উপস্থাপন করেছেন এবং নিজে কোনো তথ্য জানেন না—এমন মন্তব্যও করেছেন।অন্যদিকে মীর শাহে আলম বর্তমানে বগুড়া-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি তথ্য অনুযায়ী তিনি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন থেকে নির্বাচিত হন এবং পরে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সারজিস আলমের পোস্টে ওঠা অভিযোগের বিষয়ে মীর শাহে আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা যাচাই ছাড়া সেগুলোকে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।