দৈনিক সংবাদ দিগন্ত

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনে আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের জন্য আগামীকাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সফরসূচি অনুযায়ী, বুধবার তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে।সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।আরও পড়ুন , মহররমের চাঁদ দেখা নিয়ে আজ জাতীয় কমিটির বৈঠক, নির্ধারণ হবে আশুরার তারিখ গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।সমাবেশস্থল হিসেবে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ ও সংস্কার কাজ চলছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও প্রস্তুতি জোরদার করা হয়েছে।জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।এদিকে সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কর্মসূচি ঘিরে সক্রিয় রয়েছেন।

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনে আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান