বিশ্বকাপে মেসির রাজত্ব, এক আসরেই গড়লেন ৮ রেকর্ড
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে রেকর্ডের বন্যা বইছে। ৪৮ দলের বর্ধিত এই টুর্নামেন্টে নকআউট পর্ব শুরু হওয়ার আগেই গড়ে উঠেছে অসংখ্য নতুন রেকর্ড। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা বাড়ায় এবার গোলের সংখ্যাও অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গ্রুপ পর্ব শেষে মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫টি। একই সঙ্গে গ্যালারিতে দর্শক উপস্থিতিও নতুন উচ্চতায় পৌঁছেছে।আরও পড়ুন, মেসির নতুন ইতিহাস, টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলব্যক্তিগত অর্জনের দিক থেকে সবার ওপরে রয়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সবচেয়ে বেশি জয় এবং সবচেয়ে বেশি সময় মাঠে থাকার কীর্তি এখন তার দখলে।বিশ্ব ফুটবলে দীর্ঘ সময় ধরে আধিপত্য বিস্তার করা মেসি সম্ভাব্য শেষ বিশ্বকাপেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার পারফরম্যান্সে উজ্জীবিত আর্জেন্টিনা শিরোপা লড়াইয়েও অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, নকআউট পর্বেও মেসি তার জাদুকরী পারফরম্যান্স অব্যাহত রাখবেন এবং আরও নতুন রেকর্ড যোগ করবেন নিজের নামের পাশে।