লিওনেল মেসির অসাধারণ ফ্রি-কিক গোলে সমতায় ফিরেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ইন্টার মায়ামি। ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে জামাল থিয়ারের গোলে ২-১ ব্যবধানে মায়ামিকে হারিয়েছে কলাম্বাস ক্রু।রোববারের ম্যাচে ২৮ মিনিটে পেনাল্টি থেকে কলাম্বাসকে এগিয়ে দেন জোসেফ মার্তিনেজ। এর পাঁচ মিনিট পরই দুর্দান্ত এক ফ্রি-কিকে ম্যাচে সমতা ফেরান মেসি। ডান প্রান্তরেখার কাছাকাছি কঠিন কোণ থেকে নেওয়া তার বাঁকানো শট গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়ানো হাতের ওপর দিয়ে জালে জড়ায়। মায়ামির হয়ে প্রথমার্ধে এটিই ছিল একমাত্র শট।দ্বিতীয়ার্ধে মেসি আরও সুযোগ তৈরি করেন। তার একটি শট ঠেকিয়ে দেন শুল্টে। মায়ামির ডেভিড আয়ালা গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।আরও পড়ুন, এক বলও মাঠে গড়াল না, বৃষ্টির কারণে সেমিফাইনালে পাকিস্তানম্যাচের শেষদিকে অবশ্য কলাম্বাসই চাপ বাড়ায়। পুরো ম্যাচে তারা ১৪টি শট নেয়, যেখানে মায়ামির শট ছিল মাত্র পাঁচটি। লক্ষ্যে কলাম্বাসের সাতটি শটের বিপরীতে মায়ামির ছিল তিনটি।যোগ করা সময়ের শেষ দিকে ব্রাইস মেন্দেজের শট মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো ঠেকিয়ে দিলেও ফিরতি বল থেকে জামাল থিয়ারে গোল করে কলাম্বাসকে জয় এনে দেন। মায়ামি শেষ মুহূর্তে সান্তিয়াগো মোরালেসকে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখায় ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে।এই হারে মায়ামির ১০ ম্যাচে জয় মাত্র একটিতে। ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তারা ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ২৯ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে রয়েছে কলাম্বাস।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।