বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি ও পুরানাপৈল মধ্যবর্তী এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং ভেঙে যাওয়ায় সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়।শনিবার (২২ আগস্ট) সকালে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস চলন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটির একটি বগির স্প্রিং ভেঙে গেলে বিষয়টি চালকের নজরে আসে। পরে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি তাৎক্ষণিকভাবে থামিয়ে দেওয়া হয়।আরও পড়ুন, তীব্র গ্যাস সংকটে ময়মনসিংহের ২০ কারখানায় শ্রমিক ছুটি, কমেছে উৎপাদনখবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করেন। এ সময় ওই রুটে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রেলওয়ের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত স্প্রিং প্রতিস্থাপনের কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।