মিরাজ ও লিটনের নেতৃত্বে আস্থা, মেয়াদ বাড়াল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসের মেয়াদ বাড়িয়েছে। শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।আরও পড়ুন, লাহোরের বিপুল জয় ১৯ বলে ৪৫ রানের রেকর্ড২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিরাজ। আর টি-টোয়েন্টি অধিনায়ক লিটনের মেয়াদ বেড়েছে ২০২৮ পর্যন্ত। প্রথম দফায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপেই খেলা হয়নি টাইগারদের। তবে পরের বিশ্বকাপেও বাংলাদেশ দলকে তিনিই নেতৃত্ব দেবেন।আরও পড়ুন, বিশ্বকাপে ফেভারিট স্পেন, অপ্টার বিশ্লেষণে শীর্ষে লা রোজাএদিকে মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম দফায় মেয়াদ ছিল এক বছর। গেলো মাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আবারো বাড়ল সেই মেয়াদ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই ওয়ানডে দলের দায়িত্ব সামলাবেন এই অলরাউন্ডার। এ ছাড়া ওয়ানডে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সাইফ হাসানও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।