সামাজিক দায়বদ্ধতায় ওয়ালটন, গঙ্গাচড়ায় অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগে বুধবার (২৪ জুন) রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটন প্লাজা গঙ্গাচড়া শাখার আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ এমরান হোসেন (এমবিবিএস)। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিভিন্ন রোগের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস প্যাথলজিক্যাল ল্যাবরেটরীর প্রতিষ্ঠাতা পরিচালক আনিছুর রহমান, ওয়ালটন প্লাজা গঙ্গাচড়া শাখার ম্যানেজার রাশেদ খান, ওয়ালটনের কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সেবাগ্রহীতা আব্দুল করিম বলেন, “বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে খুব উপকৃত হয়েছি।আরও পড়ুন ,সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড গ্রামের সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”আরেক সেবাগ্রহীতা রহিমা বেগম বলেন, “অনেক সময় অর্থাভাবে চিকিৎসকের কাছে যাওয়া হয় না। ওয়ালটনের এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহজেই চিকিৎসাসেবা পেয়েছি।”ম্যানেজার রাশেদ খান জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।তিনি আরও বলেন, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং আয়োজকদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।