দৈনিক সংবাদ দিগন্ত

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে রাতভর সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র বিরোধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দুইদল শিক্ষার্থীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।বুধবার দিবাগত মধ্যরাতে হবিগঞ্জ শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত মেডিকেল কলেজ হোস্টেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পুরো হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।শিক্ষার্থীরা জানান, মধ্যরাতে তাফসির ও শরীফ উদ্দিন নামে দুই শিক্ষার্থীর মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ ছিল।আরও  পড়ুন, বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত একপর্যায়ে বিষয়টি দুই গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়ে এবং লোহার রড, স্ট্যাম্পসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমিসহ কয়েকজন।তবে আহত এক পক্ষের দাবি, এটি সিনিয়র-জুনিয়র বিরোধ নয়। শিবিরের কয়েকজন শিক্ষার্থী হামলা চালিয়ে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের আহত করেছেন। এ অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে রাতভর সংঘর্ষ, আহত ১৫