দৈনিক সংবাদ দিগন্ত

ভোরে ৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।সোমবার ১৭ আগস্ট ভোর ৫টা ৩২ মিনিটের দিকে কয়েক সেকেন্ড ধরে এ ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।আরও  পড়ুন, দুই বছর পরও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ, ৬ মাসে হামলা ২৭১উৎপত্তিস্থলটি ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। স্বল্পমাত্রার এই ভূমিকম্পে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িক কম্পন অনুভূত হয়।ভোরের দিকে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় অনেকের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোরে ৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকা