আড়াইহাজারে পারিবারিক সংঘর্ষে আহত তিন সন্তান শোকে মৃত্যু বাবার
নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন ভাই গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিনের বিরোধের উত্তাপ ছড়িয়ে পড়লে উভয় পরিবারের সদস্যরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।আছমত আলীর তিন ছেলে—খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬)—ঘায়েল হন। আরো পড়ুন , গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল সিদ্ধিরগঞ্জস্থানীয়রা তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।সন্ধ্যায় তিন ছেলের আহত হওয়ার খবর শুনে আছমত আলী অসুস্থ হয়ে পড়েন এবং রাতের দিকে নিজ বাড়িতে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, পারিবারিক বিরোধের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ এ পর্যন্ত পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।