দৈনিক সংবাদ দিগন্ত

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল satkhiratimes24.com-এর সম্পাদক আলতাফ হোসেন বাবুর পিতা মো. আবিদার রহমান (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ভোররাত সাড়ে ৪টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার জোহরের নামাজ শেষে মাগুরা-তালতলা আলহাজ আনিছুর রহমান ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪)-এর নেতৃবৃন্দ। এক শোকবার্তায় ফোরামের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, পিতার মৃত্যু পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।আরও পড়ুন,ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তাঁরা। শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু। নেতৃবৃন্দ মরহুমকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারের সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন এই কামনা করেন।

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক