দৈনিক সংবাদ দিগন্ত

মূলধন সংকটের বিনিয়োগ প্রস্তাব নিয়ে স্পষ্ট করল ব্যাংক কর্তৃপক্ষ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও পায়নি ব্যাংকটি। রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়। ডিএসই জানায়, গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। জবাবে ইসলামী ব্যাংক জানায়, ব্যাংকের ইকুইটি বা শেয়ার মূলধনে সরকারের বিনিয়োগের আগ্রহ কিংবা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।আরও পড়ুন,ব্যাংক খাতে ঋণ বিতরণে বড় পরিবর্তনের পরিকল্পনা এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহের বিষয়েও ব্যাংক অবগত নয়। ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি জানানো হবে। এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মূলধন সংকট কাটাতে ইসলামী ব্যাংক সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে। ওই বিনিয়োগের ফলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।তবে ডিএসইর কাছে দেওয়া ব্যাখ্যায় ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা উদ্যোগের তথ্য নেই।

মূলধন সংকটের বিনিয়োগ প্রস্তাব নিয়ে স্পষ্ট করল ব্যাংক কর্তৃপক্ষ