জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির (SRB) যৌথ বিশেষ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ চারজনকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা কষ্টি পাথর পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল ও এসআরবির সমন্বয়ে অভিযানটি চালানো হয়।অভিযানে প্রথমে শ্রী মুকুল চন্দ্র মন্ডল ও মোঃ কামাল হোসেনকে কষ্টি পাথরের মূর্তিসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কষ্টি পাথর পাচারকারী চক্রের সদস্য হিসেবে মোঃ হামিদুর রহমান ও মোঃ জাকির হোসেনকে আটক করা হয়।আরও পড়ুন, চকরিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিতআটক ব্যক্তিরা হলেন—আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মোঃ হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মোঃ মাহাতাব হোসেনের ছেলে মোঃ জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মন্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মোঃ কামাল হোসেন (৬০)।বিজিবি জানায়, উদ্ধার করা কষ্টি পাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের কষ্টি পাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছেন।উদ্ধার করা কষ্টি পাথরের মূর্তিসহ আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।