মুন্সিগঞ্জের সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)। আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। তারা সেখানকার নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া।আরো পড়ুন ,মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই সন্ত্রাসী আটকপুলিশ ও স্থানীয়রা জানান, চার মাস আগে আমেনা বেগম ও তার পরিবার বাসাটি ভাড়া নেন। দুপুর ১২টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।