দৈনিক সংবাদ দিগন্ত

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ, ভিডিও ভাইরাল

শরীয়তপুরে গ্রেফতার আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার আসাদুজ্জামান লিটন মুন্সি বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি একটি মামলায় তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি সরকারবিরোধী কর্মকাণ্ড ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত ছিলেন।আরও  পড়ুন ,ভোলার আলোচিত মিতু হত্যা মামলা, পলাতক আসামিরা র‍্যাবের জালে গ্রেপ্তারএ ঘটনার পর প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বিএনপির কিছু নেতাকর্মী গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করছেন।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আবদুস সালাম বলেন, তিনি ফেসবুকে বিষয়টি দেখেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।অন্যদিকে পালং মডেল থানার পুলিশ জানিয়েছে, আসাদুজ্জামান লিটন মুন্সিকে মঙ্গলবার সকালে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ, ভিডিও ভাইরাল