দৈনিক সংবাদ দিগন্ত

মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে মিয়া  ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ রমজান) বিকেলে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজ সহ মোরেলগঞ্জের কয়েকটি শিক্ষা প্রতিস্ঠানের প্রতিস্ঠাতা,বাগেরহাট -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম ডঃ মিয়া আব্বাস উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আরও পড়ুন, দরপতনের পর বৃষ্টির আঘাত: পানিতে তলিয়ে গংগাচড়ার আলুক্ষেত, দুশ্চিন্তায় কৃষকমোরেলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র -সহ সভাপতি ও মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,উপজেলা বিএনপির সিনিয়র -সহ সভাপতি এফ এম শামীম আহসান,পৌর বিএনপির সাবেক প্রতিস্ঠাতা সভাপতি আব্দুল মজিদ জব্বার,উপজেলা বিএনপি সহ-সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার,অধ্যাপক এ কে এম আউয়াল,উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মোল্লা,পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক মশিউর রহমান জুয়েল,৯০ ছাত্রদল ফোরাম পৌর শাখার সাধারণ সম্পাদক এজাজুল ইসলাম জুয়েল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আরও পড়ুন, বগুড়ায় হলুদে ধানের তুষ মিশিয়ে ভেজাল, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত