দৈনিক সংবাদ দিগন্ত

ঢাবি শিক্ষার্থী মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমো (মুনিরা মাহজাবিন মিমো)-র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন (কাজী মো. নাসিরুল আমীন)।আরও পড়ুন, এমপিও শিক্ষকদের বদলি সফটওয়্যার উদ্বোধন শনিবারপুলিশ জানায়, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমোর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মিমো সাধারণত দরজা খোলা রেখে ঘুমাতেন। তবে ফজরের আজানের পর দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।আারও পড়ুন, নির্বাচনী প্রচারে শুভশ্রীঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। এতে কিছু ব্যক্তিগত বার্তা লেখা ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী (সুদীপ চক্রবর্তী)-কে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার আগের রাতে মিমোর সঙ্গে সুদীপ চক্রবর্তীর কথা হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, মুনিরা মাহজাবিন মিমো একজন সক্রিয় নাট্যকর্মী ছিলেন এবং বিভিন্ন নাট্য কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি নির্দেশনাতেও যুক্ত ছিলেন।

ঢাবি শিক্ষার্থী মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী আটক