দৈনিক সংবাদ দিগন্ত

'সবুজ সুরের সন্ধানে' সিজন-১ এর গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নিলেন মিজানুর রহমান

হাজারো প্রতিভাকে পেছনে ফেলে নিজের মেধা আর কঠোর সাধনায় জনপ্রিয় সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সবুজ সুরের সন্ধানে–সিজন ১’-এর শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নেত্রকোণার সুসং দুর্গাপুরের কৃতি সন্তান ও সংস্কৃতিকর্মী মো. মিজানুর রহমান কাঞ্চন। চূড়ান্ত লড়াই তথা গ্র্যান্ড ফিনালের জন্য তিনি নির্বাচিত হওয়ায় বর্তমানে পুরো দুর্গাপুর এলাকা জুড়ে বইছে আনন্দের বন্যা। প্রতিযোগিতার শুরু থেকেই মিজানুর রহমান কাঞ্চন তার ব্যতিক্রমী গায়কী আর স্বকীয়তা দিয়ে বিচারকদের মুগ্ধ করে আসছিলেন। একের পর এক রাউন্ডে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে তিনি আজ সেরা দশের মঞ্চে। তার এই সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দের জোয়ার বইছে।স্থানীয়রা মিজানুর রহমান কাঞ্চনের এই অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না। দুর্গাপুরবাসীর মতে, এটি পুরো নেত্রকোণা জেলার জন্য এক অনন্য গৌরব। দর্শকদের অকুণ্ঠ সমর্থন এবং হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত কাঞ্চন এখন চূড়ান্ত বিজয়ের স্বপ্ন দেখছেন। আরও পড়ুন, পোস্টারমুক্ত শহরের আহ্বান, কাজে নেমে দেখালেন : এমপি জাহাঙ্গীর হোসেনশীঘ্রই চ্যানেল আই-এর এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল। সেরা দশের এই লড়াই আগের সব রাউন্ডের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জিং হবে বলে ধারণা করা হচ্ছে। মো. মিজানুর রহমান কাঞ্চনসহ দশজন প্রতিভাবান শিল্পী এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় দিন গুনছেন। কাঞ্চন তার পরিশ্রম ও কণ্ঠের জাদুতে গ্র্যান্ড ফাইনালেও সফল হবেন এবং বিজয়ের মুকুট নিয়ে ঘরে ফিরে সারা দেশে নিজের ও নিজ এলাকার নাম উজ্জ্বল করবেন।

'সবুজ সুরের সন্ধানে' সিজন-১ এর গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নিলেন মিজানুর রহমান