মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় সাবেক লে. জেনারেল মাসুদ উদ্দিনের ফের ৪ দিনের রিমান্ড
রাজধানীর মিরপুরে ছাত্র আন্দোলন চলাকালে দেলোয়ার হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে তৃতীয় দফায় ১১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় চার দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন।রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে বিভিন্ন দিক থেকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হচ্ছে। তদন্ত এখনও চলমান থাকায় আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিলের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। আরো পড়ুন , পুলিশে বড় রদবদল অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ব্যাপক বদলিউভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকার ফলপট্টিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন।পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।ঘটনার প্রায় এক বছর পর, ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ারের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।এর আগে গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়।এই মামলার তদন্তে নতুন তথ্য পাওয়ার দাবি করছে পুলিশ, যা পুরো ঘটনার পেছনের চিত্র উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।