মেহেরপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৮১ লাখ ৭০ হাজার ৬৫০টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।মেহেরপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে (৬ বিজিবি) ব্যাটালিয়ন অধীনস্থ দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর এবং ঠাকুরপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী এলাকায় থেকে এসব মালামাল জব্দ করা হয়।শনিবার( ১৯ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত অবৈধ মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭৬৮০ পিস ভারতীয় ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৪৫৯০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষুধ, ৬৩০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশন, ৩৬ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, আরও পড়ুন, অনলাইন জুয়া ও নাশকতার পরিকল্পনাকারী আটক২০ পিস ভারতীয় ভায়াক্রাম ট্যাবলেট, ০৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩ পিস চায়না দোয়ারী জাল, ১২ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স এবং ০৪ পিস ভারতীয় থ্রীপিস আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সকল ধরনের অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।