দৈনিক সংবাদ দিগন্ত

সরকারি ঘোষণা না আসা পর্যন্ত মালয়েশিয়া নিয়ে কোনো চুক্তি নয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে নতুন করে সতর্কতা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ, চুক্তি কিংবা আর্থিক লেনদেন না করতে নির্দেশ দেওয়া হয়েছে রিক্রুটিং এজেন্ট ও কর্মীদের।বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউ যেন এ সংক্রান্ত কোনো যোগাযোগ বা অর্থ লেনদেনে না জড়ান।এছাড়া কর্মী পাঠানো শুরুর আগে মেডিকেল টেস্ট করা বা এ বাবদ আরো পড়ুন , রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়াতে সক্রিয় বাংলাদেশনকোনো অর্থ প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।রিক্রুটিং এজেন্টদের জন্যও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে চুক্তি করা, পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা এবং অর্থ লেনদেন না করতে বলা হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা বা অনিয়ম ঠেকাতেই এই সতর্কতা জারি করা হয়েছে। কোনো অভিযোগ বা তথ্য জানাতে প্রবাসী কল সেন্টারের নম্বর ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।এছাড়া মালয়েশিয়া সংক্রান্ত তথ্যের জন্য মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে।সরকার বলছে, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণা এড়াতে সরকারি নির্দেশনা অনুসরণ এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

সরকারি ঘোষণা না আসা পর্যন্ত মালয়েশিয়া নিয়ে কোনো চুক্তি নয়